ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কলাপাড়ায় প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

    কলাপাড়ায় প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সুলতানগঞ্জ চৌধুরীপাড়া প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর উদ্বোধন করা হয়েছে।

    রোববার (১৩ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পশ্চিম সুলতানগঞ্জ চৌধুরীপাড়া প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. মাহবুবুর রহমান তালুকদার।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সরকারি মোজাহাউদ্দিন বিশ্বাস কলেজের অধ্যাপক আবু ইউসুফ।

    নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাসির মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়'র প্রধান শিক্ষক মনজুরুল হক, সহকারী শিক্ষক মোসাঃ সারমিন, জমিদাতা মোঃ ফেরদৌসুর রহমান প্রমূখ।

    এসময় বিদ্যালয়'র শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী-অভিভাবক ও সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, এ বিদ্যালয়টি উপজেলার লালুয়া ইউনিয়নে অবস্থিত ছিল। পায়রা বন্দরে জমি অধিগ্রহণের কারণে বিদ্যালয়টি নীলগঞ্জ ইউনিয়নে পশ্চিম সুলতানগঞ্জ চৌধুরীপাড়া গ্রামে আনা হয়েছে। ওই গ্রামের মো. ফেরদৌসুর রহমান এর প্রচেষ্টায় ও নিজের বাড়ির জমি স্কুলের নামে করে দেওয়ায় বিদ্যালয়টি স্থাপন করতে সক্ষম হয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ