ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • চেক ডিজঅনার মামলা

    বানারীপাড়ার সেই চেয়ারম্যান কালামকে জামিন দিয়েছে আদালত

    বানারীপাড়ার সেই চেয়ারম্যান কালামকে জামিন দিয়েছে আদালত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় দুই লাখ টাকা চেক ডিজঅনার মামলায় দুই মাসের সাজা দুই লাখ টাকা জরিমানা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেফতারের পর জামিন দিয়েছেন আদালত।

    শনিবার রাতে বানারীপাড়া থানার এস.আই অপূর্ব চন্দ্র দাস তাকে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর আজ রোববার সকালে তাকে বরিশাল কোর্ট হাজতে প্রেরণ করেন। এদিন দুপুরে আবুল কালাম আজাদ তার সাজার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার শর্তে বরিশাল প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে দুই লাখ টাকার মধ্যে থেকে এক লাখ টাকা জমা দেয়ার পর আদালতের বিচারক ইফতেখার আহমেদ তাকে জামিন দেন। 

    আবুল কালাম আজাদের পক্ষে আইনজীবী ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল প্রমূখ। 

    এদিকে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন জানান, আবুল কালাম আজাদকে একটি চেক ডিজঅনার মামলায় অর্থদন্ডসহ দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে গ্রেফতারের পর কোর্ট হাজতে প্রেরণ করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ