ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • প্রতিকূলতা উপেক্ষা করে সফল ৫ নারী শ্রেষ্ঠ জয়ীতা পদকে ভূষিত

    প্রতিকূলতা উপেক্ষা করে সফল ৫ নারী শ্রেষ্ঠ জয়ীতা পদকে ভূষিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিকূলতা রোধ করে জীবনে সফল ও সমাজ উন্নয়নে অবদান রাখায় বিভাগে পাঁচজন শ্রেষ্ঠ জয়ীতা পদকে ভূষিত হয়েছেন। এছাড়াও অগ্রগন্য ভূমিকা রাখায় ৩০ জনকে জেলা ভিত্তিক জয়ীতা সম্মাননায় ভূষিত করা হয়। রোববার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউজে মহিলা বিষয়ক অধিদপ্তররের আয়োজনে জয়ীতাদের পুরস্কার তুলে দেয়া হয়। 

    পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখায় পটুয়াখালী সদর উপজেলার বুলবুল নার্গিস, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অবদান রাখায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওএনএম সিদ্দিকা খানম, সফল জননী নারী ক্ষেত্রে অবদান রাখায় মুলাদী উপজেলার সামছুন্নাহার, জীবনে ঘুরে দাড়িয়ে সফলতা অর্জন করায় বরিশাল সিটি কর্পোরেশন হাটখোলা এলাকার জেসমিন আক্তার ও সমাজ উন্নয়নে অবদান রাখায় আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। এছাড়াও বিভাগের ৬ জেলায় স্বস্ব ক্ষেত্রে অকদান রাখায় ত্রিশজনকে জয়ীতা সম্মাননা দেয়া হয়।

    অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের সিনিয়র সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন। বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ওয়াহেদুর রহমান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন,বিরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক হোসেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ