ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বাবুগঞ্জে প্রতিবন্ধীতের ছাগল দিয়েছে এসইডিএস

    বাবুগঞ্জে প্রতিবন্ধীতের ছাগল দিয়েছে এসইডিএস
    প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ করেন অতিথিবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোস্যাল ইকোনমিক ডেভলপমেন্ট সোসাইটি (এস.ই.ডি.এস) এর উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে ছাগলসহ উপকরণ বিতরণ করা হয়েছে।

    শনিবার (১২ ফ্রেবুয়ারি( বিকালে ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠি কাজল খান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

    দেহেরগতি ইউনিয়নের প্রাক্তন মেম্বার মো. মেজবাউদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ক্ষুদ্রকাঠি কাজল খান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইদুর রহমান চৌকিদার ও এসইডিএস’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান তালুকদার।

    সংস্থার কো-অর্ডিনেটর মাইনুল ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক নরুল হক। অনুষ্ঠানের শেষাংশে সাত জন প্রতিবন্ধীকে সাতটি ছাগল প্রদান করা হয় এবং একজন প্রতিবন্ধীকে একটি হিয়ার যন্ত্র (কানের মেশিন) প্রদান করা হয়।

    জানা গেছে, এস.ই.ডি.এস দীর্ঘদিন ধরেই প্রতিবন্ধীদের উন্নয়ন, সহায়তা ও আয় বর্ধকের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহর পথ এবং সাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বাবুগঞ্জে আটজন সাতজন প্রতিবন্ধীকে ছাগল উপহার দেয়া হয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ