ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • সবসময় বরিশাল প্রেসক্লাবের পাশে আছি:এমপি শাহে আলম

    সবসময় বরিশাল প্রেসক্লাবের পাশে আছি:এমপি শাহে আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-২ আসনের (বানারীপাড়া-উজিরপুর) সংসদ সদস্য মো. শাহে আালম শনিবার সন্ধ্যায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব পরিদর্শন করে ক্লাব নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় শুভেচ্ছা জানিয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সহ-সভাপতি পুলক চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

    পরিদর্শনকালে এমপি বলেন, দেশের সার্বিক তথ্যচিত্র, ঘটনাবলী ও আমাদের সমাজের সকল অসংগতি সংবাদের মাধ্যমে তুলে ধরেন সাংবাদিকরা। আমি সবসময় বরিশাল প্রেসক্লাবের পাশে আছি। প্রেসক্লাব নেতৃবৃন্দ’র আগামী দিনের পথচলা আরও সু-মসৃন হোক এই কামনা করেন এমপি। এসময় সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, এমপি শাহে আালম সবসময় সাংবাদিকদের পাশে থেকে তাদের সবসময় সমর্থন দিয়ে গেছেন। বিগত দিনেও তিনি এই প্রেসক্লাবের নেতৃবৃন্দের খোঁজ খবর রেখেছেন। তিনি একজন সাংবাদিকবান্ধব জনপ্রতিনিধি।

    এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সদস্য নুরুল আলম ফরিদ, এম এম আমজাদ হোসাইন, তপংকর চক্রবর্তী, বানারীপাড়া পৌর আওয়ামীলীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু, গোপাল সরকার, মিজানুর রহমান, কমল সেন গুপ্ত, নাসির উদ্দিন, জাকির হোসেন, এম মোফাজ্জেল, আহমেদ রনি, রাহাত সুমন, এম সালাউদ্দিন, কামরুজ্জামান জুয়েল রানা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ