ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইমানুল হাকিম, সম্পাদক এসএম জাকির নির্বাচিত

    বরিশালের মানুষ পজেটিভ চরিত্রের : বিএমপি কমিশনার

    বরিশালের মানুষ পজেটিভ চরিত্রের : বিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, অপরাধ প্রতিরোধে একটি সুসজ্জিত প্লাটফর্ম কমিউনিটি পুলিশিং ফোরাম। নিরাপদ সমাজ বিনির্মাণে আমরা কতটুকু সফল বা ব্যর্থ হয়েছি তা পরীক্ষা করে আমাদের পাশে থেকে আপনাদের পরামর্শ ও সিদ্ধান্ত দিয়ে সম্মিলিতভাবে এ সমাজ বদলে দিতে পারি। 

    শনিবার (১২ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মেট্রোপলিটন পুলিশের বিশেষ কমিউনিটি পুলিশিং সভায় এই কথা বলেন তিনি। 

    অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন জনগণের পুলিশ হতে। উন্নয়নশীল সোনার বাংলায় সেই জনগণের প্রত্যাশার সমান স্বপ্নের পুলিশ বাস্তবায়নে ২০৪১ সালের মধ্যে আমরা সত্যিকার অর্থে উন্নত দেশে পরিণত হতে পারি। 

    তিনি বলেন, বরিশালের মানুষ পজেটিভ চরিত্রের। শৃঙ্খলা নির্মাণে কমিউনিটি পুলিশিং ফোরামে যুক্ত সকল ক্লিন ইমেজের আন্তরিক অংশগ্রহণে পুলিশ ও জনগণের দূরত্ব দূরে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে একটি সুন্দর ও নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব।

    সভায় সর্বসম্মতিক্রমে সরকারি ব্রজমোহান কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম সভাপতি ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

    অতিরিক্ত উপ-কমিশনার মোঃ রাসেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, এনামুল হক, উপ-কমিশনার মোঃ নজরুল হোসেন, মোঃ মোকতার হোসেন,  আলী আশরাফ ভূঞাসহ মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং ফোরামের সকল উপদেষ্টা ও সদস্যমন্ডলী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী।## 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ