ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় সাংবাদিক ওয়াসিম ভূঁইয়া সেলিমের স্মরণসভা ও দোয়া

    আগৈলঝাড়ায় সাংবাদিক ওয়াসিম ভূঁইয়া সেলিমের স্মরণসভা ও দোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ওয়াসিম ভূঁইয়া সেলিম এর শোক ও  স্মরণসভা, রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে সেলিম ভুঁইয়ার শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

    প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক ও স্মরণ সভায় মরহুম সেলিম ভূঁইয়ার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, মো. শামীমুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর আলী সানী, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক এফএম নাজমুল রিপন, সাংবাদিক জয় রায়, মনিরুজ্জামান মনির, মারুফ মোল্লা। দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক। 
      
    একই দিন আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে জুম্মা বাদ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক। দোয়া ও মিলাদে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুসুল্লীরা উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ