ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • পটুয়াখালীতে চার মাদক কারবারী আটক

    পটুয়াখালীতে চার মাদক কারবারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া থানা পুলিশ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে কলাপাড়া থানায় লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রাম থেকে মৃত জয়নাল শরীফের পুত্র মোঃ হানিফ শরীফ (৪৮) কে ১৬ গ্রাম, একই এলাকার রুহুল হাওলাদার এর পুত্র মোঃ সিয়াম হাওলাদার (২০) কে  ৫ গ্রাম, বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রাম থেকে চোচিংমং এর পুত্র চানওয়াসেনকে ২৫ গ্রাম,পশ্চিম সোনাতলা গ্রামের ইমাম নাজির এর পুত্র মোঃ জনিকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ভিন্ন ভিন্নভাবে তিনটি মামলা রুজু করা হয়েছে।

    মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক ভাস্কর চন্দ্র দে জানান, গ্রেফতার কৃত আসামীরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ক্রেয়- বিক্রেয় করে আসছে ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেকে মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীরা বহুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাঁজা পান ও বিক্রেয় করে যুব সমাজকে কলুষিত করেছে।তাই যুব সমাজকে রক্ষার জন্য কতর্ব্য পালনে তাদেরকে গ্রেফতার করতে পেরেছি। ১২ ফেব্রুয়ারী শনিবার গ্রেফতারকৃত দেরকে বিচারের দাবীতে আদালতে সোপর্দ করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ