ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • কিছু সরকারী কর্মকর্তারা বন্ধুকের নল সামনে রেখে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে

    কিছু সরকারী কর্মকর্তারা বন্ধুকের নল সামনে রেখে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভার প্রথম অধিবেশনের অনুষ্ঠানে প্রধান বক্তা কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবু বলেছেন, আজ এই ফ্যাসিস্ট সরকারের সময়ে আমাদের দেশ মানবতাহীন হয়ে পড়ে আছে।

    আওয়ামী গোষ্টিরা দেশটাকাকে লুঠেপুটে কসাইখানায় পরিনত করেছে। অপরদিকে কিছু সরকারী কর্মকর্তারা বন্ধুকের নল সামনে রেখে সরকারকে  টিকিয়ে রাখার চেষ্টা করছে।

    এসময় তিনি আরো বলেন তারা হয়ত জানে না। এই ২২/২৩ সালে এদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। সরকার যানে না সবসময় মানুষকে বোকা বানিয়ে দাবিয়ে রাখা যায় না।

    আজ শনিবার সকাল ১১টায় নগরীর পুলিশ লাইনরোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টের কমিনিটি হল রুমে এই বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

    কৃষকদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় টিম লিডার রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সহ-সভাপতি এ্যাড নাসির হায়দার,সহ-সভাপতি জামাল উদ্দিন মিলন,সহ-সভাপতি সৈয়দ অলিউল্লাহ,যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান নান্টু,লায়ন আক্তার হোসেন সেন্টু,মোঃ জাকির হোসেন, বরিশাল জেলা কৃষকদল আহবায়ক এইচ এম মহসিন আলম সহ বিরশাল বিভাগীয় ৬ জেলার আহবায়ক ও সভাপতি এবং বিভিন্ন প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

    এসময় প্রধান অতিথি বলেন, এরকার ক্ষমতায় টিকে থাকলে দেশের কৃষক বাচবে না আজ দেশের কৃষকরা ভাল নাই তাই সরকার পতনের আন্দোলনে কৃষকদের ঐক্যবদ্ধ করে তোলার জন্য আমাদের এই সাংগঠনিক প্রতিনিধি সভার মাধ্যমে ঐক্যবদ্ধ করছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ