ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • গৌরনদীতে আ’লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ, আহত-১৫

    গৌরনদীতে আ’লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ, আহত-১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আ'লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে  উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় এক বিএনপি নেতার  বসত ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে  উপজেলার বার্থী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বার্থী গ্রামে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

    খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় বিএনপির ২ নেতাকর্মীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও আ’লীগের ৬ নেতাকর্মীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বার্থী ইউপির সদস্য ও ইউনিয়ন আ’লীগের নেতা আব্দুল করিম লস্করের ভাই কাদের লস্করের দেয়া পুকুর পাড়ের যাতায়াতের পথে বেড়া করিম লস্কর গতকাল শুক্রবার সকালে সরিয়ে ফেলে।  এ ঘটনাকে কেন্দ্র করে বার্থী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক আজিজ ফকিরের সমর্থক বিএনপির কর্মী মজিবর বেপারীর সাথে  করিম সমর্থক ছাত্রলীগ কর্মী রানা হাওলাদারের বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে মজিবর বেপারী, তার চাচাতো ভাই রিপন বেপারীর নেতৃত্বে শুক্রবার করিম লস্করের সমর্থক মিনি বেগমকে (৪০) বেধড়ক পিটিয়ে আহত করে।

    এ ঘটনার  ছড়িয়ে পড়লে আ”লীগ নেতা করিম লস্কর ও  ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক আজিজ  ফকিরের সমর্থকরা  লাঠিসোটা নিয়ে জড়ো হয়।  এক পর্যায়ে বিএনপি নেতা আজিজ ফকিরের নেতৃত্বে করিমের সমর্থকদের  চোখে মরিচের  গুড়া ছিটিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছালাম সরদার, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বক্তিয়ার পাওলান, ছাত্রলীগ নেতা রিয়াজ সরদারকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এর কিছুক্ষন পর উভয়  পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে লিপ্ত হয়। তিন দফাা হামলা ও সংঘর্ষে বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছালাম সরদার, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বক্তিয়ার পাওলান, ছাত্রলীগ নেতা রিয়াজ সরদার, করিমের স্ত্রী রিনা বেগম, সমর্থক মিনি বেগম, রানা হাওলাদার, সাদ্দাম হাওলাদার, অষ্টম শ্রেনীর ছাত্রী লাবনী আক্তার, বিএনপি নেতা আজিজ ফকির, বিএনপি কর্মী শাহ্জাহান ফকির, রনি ফকির,  রিপন বেপারী, জোলেখা বেগম, হামিদা বেগম, লাকি বেগমসহ উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছে। এ সময়  বিএনপি নেতা আজিজ ফকিরের বসত ঘর ব্যাপক ভাংচুর করা হয়।

    গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিযন্ত্রণ করে।    এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ