ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • গৌরনদীতে সড়ক দূর্ঘটায় কলেজ ছাত্রের মৃত্যু

    গৌরনদীতে সড়ক দূর্ঘটায় কলেজ ছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে থ্রি হুইলার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক কলেজ ছাত্র ফেরদৌস বেপারী (১৮)নিহত হয়েছে। এছাড়াও মোটরসাইকেল আরোহী নাহিয়ান, মাহিন্দা যাত্রী পুলিশ কনস্টেবল আব্বাস আলী ও চালক হাকিম আলী আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ শনিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস (১৮) বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা এবং আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র ও উত্তর রাকুদিয়া গ্রামের মিজান বেপারীর পুত্র। 

    বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, থ্রি হুইলার মাহিন্দ্রাটি বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাটাজোর কবিবাড়ী ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত দুইজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেল চালক ফেরদৌসের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত দুইটি যানই পুলিশ হেফাজতে রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ