ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির অপতৎপরতার প্রতিবাদে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা আজ শনিবার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের  আয়োজন করে।

জেলা গণসংহতি আন্দোলনের সদস্য সাকিবুল ইসলাম শাফিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহবায়ক দেওয়ান আবদুর রশীদ নীলু।

আবদুর রশীদ নীলু বলেন, " সরকার দেশের মানুষের বেঁচে থাকাকে মুশকিল করে দিয়েছে। দফায় দফায় ভোগ্য পন্যের দাম বাড়ানো হচ্ছে। গত ২ বছরে ভোজ্য তেলের দাম ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যর এই উর্দ্ধগতি জনগনের জীবনে নাভিশ্বাস তুলেছে। আর সরকার বারবার জিডিপির ধুয়ো তুলে জনগণের সাথে প্রতারণা করছে। সরকার লোকসানের দোহাই দিয়ে সর্বদা জনগণের পকেট কাটছে। যা অত্যন্ত অযৌক্তিক ও গণবিরোধী। দেশের সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে গ্যাস বিদ্যুৎ সারের দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধ করতে হবে। সরকারের দুর্ণীতি ও ভুলনীতিই এই পরিস্থির কারন। এর দায় জনগন নিবে না । এই দুর্নিতি ও ভুলনীতির দায় ঘাড়ে নিয়েই সরকারকে পদত্যাগ করতে হবে।"

গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ বলেন, গত কয়েক দফায় তেলগ্যাসের মূল্য বৃদ্ধিতে সারা দেশে পরিবহন খরচ বেড়েছে। এ দফায় বৃদ্ধি পেলে ভোগান্তি আরো বাড়বো। কৃষি পণ্যর দাম বাড়বে যা জনজীবনে প্রভাব পড়বে।  দেশ যে দুর্ভিক্ষের দিকে এগুচ্ছে তা টিসিবির লাইন স্পষ্ট বলে দিচ্ছে। অবিলম্বে সকল পন্যর দাম কমাতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল  সদর উপজেলার সদস্য সচিব ইয়াসমিন সুলতানা, জেলা কমিটির সদস্য রুবিনা ইয়াসমিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক জামান কবির, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সহ সভাপতি ছাত্রনেতা হাসিব আহমেদ সহ গণসংহতি আন্দোলনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যবৃন্দ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ