ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বানারীপাড়ায় শ্রমিকদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টি মুখ

    বানারীপাড়ায় শ্রমিকদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টি মুখ
    শ্রমিক দলের ‍আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় উপজেলা শ্রমিকদলের সভাপতি ফকরুল সিদ্দিকী সম্রাট তালুকদার, সাধারণ সম্পাদক মো. জুয়েল লস্কর ও পৌর শাখা সভাপতি মো.ইদ্রিস মল্লিক এবং সাধারণ সম্পাদক মো.জহিরুল হক জকুসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টি মুখ করানো হয়েছে।

    ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তাদের মিষ্টি মুখ করান।

    এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকেও মিষ্টি মুখ করানো হয়। এরপর পৌর শহরে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিল শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও উজিরপুর-বানারীপাড়ার নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সুস্বাস্থ্য কামনায় বানারীপাড়া উপজেলা বিএনপি'র কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি বিকালে বরিশাল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হক ফরাজী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট বানারীপাড়া উপজেলা ও পৌর শাখার নতুন এ কমিটি ঘোষণা করা হয়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ