ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় গাছ চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

    কলাপাড়ায় গাছ চাপায় স্কুলছাত্রীর মৃত্যু
    নিহত স্কুলছাত্রীর স্বজনদের ‍আহাজারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় টমটম থেকে গাছ ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সুরাইয়া বেগম (৮) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে।

    মৃত সুরাইয়া পার্শ্ববর্তী আমতলী উপজেলার কাউনিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। সে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাইয়া তার মা তানিয়ার সাথে ৭ ফেব্রুয়ারি রসুলপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির উঠানে খেলা করতে ছিলো। উঠানের সামনের একটি গাছ কেটে চেরাই করার জন্য টমটমে তুলতে ছিলো শ্রমিকরা।

    এ সময় গাছের খন্ড টমটমে তুলতে গিয়ে ছিটকে রাস্তার পাশে দাড়ানো সুরাইয়ার ঘাড় ও মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। কলাপাড়া থানার ওসি জসিম জানান, এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ