ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে হামলা: আহত ২

    কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে হামলা: আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট ও দুইজনকে রড পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

    বুধবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রোমের মো. মজিবর রহমানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ের ভাই মো. মিজানুর রহমান কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

    অভিযোগে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯ টায় কলাউপাড়া গ্রোমে মো. মজিবর রহমানের নিজ বাড়িতে মেয়ের অনুষ্ঠানে চলছিল, এমন সময় একই এলাকার মো. ইমাম ফকির (২০), মো. বেল্লাল হোসেন বিকন (২৮), মো. শান্তি ফকির (৫৫), মো. মিঠু প্যাদা (২২), মো. নাইমুল সিকদার (২০), মো. রাশেদুল প্যাদা (২২), মো. ইমন তালুকদার (২২), মো. জিহাদ মীর (২২), মো. স্বপন হাওলাদার (৩৮), মো. সোনা মিয়া হাওলাদার (৫৫), মো. খোরশেদ হাওলাদার (৪২), মো. রাজিব হাওলাদার (২০), মো. সজিব ফকির (২৮) সহ ১৮/২০ জন লাঠি ও রড নিয়ে এসে কাজীকে অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে।

    এর প্রতিবাদ করলে মেয়ের ভাই মো. মিজানুর রহমান কে এলোপাতাড়ি মারধর করে চলে যায়। পরে ওই রাত সাড়ে ১০ টায় মিজান রহমান ও তার মামা শিমুল মৃধা'র দোকান ভাংচুর ও লুটপাট চালায়। এতে বাধ দেয়ায় মিজানের আরেক মামা ও লালুয়া ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি আব্দুল হক মৃধা'কে রড দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

    এঘটনায় আহত আব্দুল হক মৃধা নিজেও কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

    এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, পৃথক পৃথক দু'টি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ