ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • পর্দায় আল্লুর সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ আলিয়ার

    পর্দায় আল্লুর সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ আলিয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেতেই আল্লু অর্জুনের নাম ভারতজুড়ে ঘরে ঘরে। কেবল সাধারণ মানুষ নন, তারকারাও এখন মুগ্ধ চোখে লাল চন্দনকাঠের চোরাকারবারি ‘পুষ্পা রাজ’-কে দেখেন। দক্ষিণী তারকার অনুরাগীর দলে নাম লেখালেন বলিউড তারকা আলিয়া ভাট। শুধু তাই নয়, পর্দায় তার সঙ্গে প্রেম করার ইচ্ছাও প্রকাশ করলেন তিনি। তবে কি আলিয়া-আল্লু এবারে জুটি হিসেবে দর্শকদের সামনে আসবেন?

    এক দিকে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর কাজ শুরু করে দিয়েছেন আল্লু। অন্যদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি সঞ্জয় লীলা বানসালীর চর্চিত ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়ারি’-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন আলিয়া।

    ছবির প্রচারের জন্য সম্প্রতি তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। আলিয়া জানিয়েছেন, আল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী তিনি। তার কথায়, “আমার পুরো পরিবার ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছে। সবাই এখন আল্লু অর্জুনের ভক্ত! তাদের একটিই প্রশ্ন, আমি কবে আল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাব?”
    আলিয়ার কথায় জানা গেল, বাড়িতে তাকে ‘আলু’ বলে ডাকা হয়। দুই নাম মিলিয়ে ভাট পরিবারের প্রশ্ন, “আলু, তুমি আল্লুর সঙ্গে কবে কাজ করবে?” উত্তরে আলিয়া, “সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি!”

    ভারতে এই ছবি মোট ৩১৯ কোটি রুপি ব্যবসা করেছে। বিদেশে এই ছবির লাভের পরিমাণ ৩৫ কোটি রুপি। যোগ করলে মোট লাভ দাঁড়ায়, ৩৫৪ কোটি রুপি। মহামারীর মধ্যে একমাত্র ‘পুষ্পা’ই ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ