ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গেছি জেমি: মাশরাফি

    ২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গেছি জেমি: মাশরাফি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১১ বিশ্বকাপের কথা সবারই মনে আছে। তখন মাশরাফিকে বাদ দিয়েই ঘরের মাঠের বিশ্বকাপ দল গঠন করেছিলেন তৎকালীন কোচ জেমি সিডন্স। বিশ্বকাপের দল ঘোষণার পর মাশরাফির কান্না এবং চোখের পানি ছুঁয়ে গিয়েছিল সবাইকে।

    ফলে তখনকার অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ জেমি সিডন্স তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন। মাশরাফিকে বাদ দেওয়ার জন্য এই দুজনকে সরাসরি দায়ী করেছিলেন ভক্ত-সমর্থকরা।
     
    ১১ বছর পর আবারও বাংলাদেশে এলেন জেমি সিডন্স। এবার তিনি আসলেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হয়ে। ঢাকায় পৌঁছার পর এরই মধ্যে পার হয়ে গেছে তিন-চারদিন। আজ তিনি গিয়েছিলেন সিলেটে বিপিএলের ম্যাচ দেখার জন্য।

    তবে এরই ফাঁকে কোনো একসময় তার দেখা হলো মাশরাফির সঙ্গে। সেখানেই সিডন্সকে পাশে রেখে ছবি তুললেন মাশরাফি। আজ রাতে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে মাশরাফি লিখলেন, ২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি।

    পাঠকদের জন্য মাশরাফির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
    ২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি। মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে যাদের অবদান আছে তুমি তাদের ভেতর অন্যতম। আমি হয়তো টিমে আর আসবো না তবে তোমার জন্য শুভ কামনা। তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক নতুনত্ব হয়ে উঠুক আনন্দময়। তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি।

    সামাজিক দূরত্বে থেকে তোমার প্রতি ভালোবাসা। বাংলাদেশও তোমাকে ভালোবাসে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ