ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • থুতু ইস্যুতে শাহরুখের পাশে দাঁড়ালেন ঊর্মিলা

     থুতু ইস্যুতে শাহরুখের পাশে দাঁড়ালেন ঊর্মিলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কিংবদন্তি সংগীত শিল্পী লতার মরদেহের সামনে থুতু ছিটিয়েছেন শাহরুখ খান! প্রয়াত কিংবদন্তির শেষকৃত্যে শাহরুখের ‘দুয়া’র একটি ভিডিও সামনে আসার পরেই এমন অভিযোগ ওঠে। শাহরুখ আসলে কী করছিলেন, কেনই বা করছিলেন, তা সঠিক না জেনে তুমুল সমালোচনা করেন অনেকে। এ বিতর্কেই কিং খানের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী-রাজনীতিক ঊর্মিলা মাতোন্ডকর।

    রোববার সন্ধ্যায় শিবাজী পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে প্রার্থনার অংশ হিসেবে মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন কিং খান। তাকেই কেউ কেউ থুতু বলে ভুল ব্যাখ্যা করায় বিতর্কের শুরু।

    আসল সত্যিটা মনে করিয়েই কিং খানের পাশে দাঁড়িয়েছেন ঊর্মিলা। সমাজকে দুষে বলেছেন, আমাদের সমাজের এত অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা ’থুতু’ বলে ভুল করছি। আর এমন অভিযোগ যাকে নিয়ে উঠছে, সেই মানুষটা এতগুলো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছে! রাজনীতি এত নিচে নেমেছে দেখে দুঃখ হয়।

    লতার জন্য শাহরুখের প্রার্থনার যে ভিডিওটি প্রকাশ্যে আসে, তাতে দেখা যায় ‘দুয়া’র পরে মাস্ক নামিয়ে দু’ঠোঁট সরু করলেন শাহরুখ। এর পরেই বিজেপি নেতা অরুণ যাদব প্রশ্ন তোলেন, প্রয়াত শিল্পীর মরদেহে কি থুতু ছেটালেন শাহরুখ। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ