ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • নিজেকে জয়ী ঘোষণা করলেন জায়েদ খান

    নিজেকে জয়ী ঘোষণা করলেন জায়েদ খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত ৭ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার দুপুরে আদালত এই আদেশ দেন।

    জায়েদ খান বলেছেন, ‘আমি পক্ষে রায় পেয়েছি। আপিল বোর্ড অবৈধ। আমিই জয়ী সাধারণ সম্পাদক।’

    উল্লেখ্য, নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে জয় লাভ করেও শপথ নিতে পারেননি জায়েদ খান। আপিল বোর্ডে তার প্রার্থিতা বাতিল হওয়ায় সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। এর প্রেক্ষিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জায়েদ।

    গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে জায়েদ খানকে অপসারণের সিদ্ধান্ত দেয় নির্বাচনের আপিল বোর্ড। একই সঙ্গে তার প্রার্থিতা বাতিল করা হয়। আপিল বোর্ডের চেয়ারম্যান জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান জানান, ‘নির্বাচনী বিধি অমান্যের অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।’

    মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আপিল বোর্ড এমন সিদ্ধান্ত নেওয়ায় তা মানতে রাজি নন জায়েদ খান। তাই বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ