ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • শিল্পী সমিতির নির্বাচন : হাইকোর্টে আবেদন জায়েদ খানের

    শিল্পী সমিতির নির্বাচন : হাইকোর্টে আবেদন জায়েদ খানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে জয় লাভ করেও শপথ নিতে পারেননি জায়েদ খান। আপিল বোর্ডে তার প্রার্থিতা বাতিল হওয়ায় সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী অভিনেত্রী নিপুণ আক্তার। এবার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জায়েদ।
    আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আবেদনটি জমা পড়েছে।

    গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে জায়েদ খানকে অপসারণের সিদ্ধান্ত নেয় নির্বাচনের আপিল বোর্ড। একই সঙ্গে তার প্রার্থিতা বাতিল করা হয়। আপিল বোর্ডের চেয়ারম্যান জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান জানান, ‘নির্বাচনী বিধি অমান্যের অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।’ 

    গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। প্রাথমিকভাবে সাধারণ সম্পাদকের পদে জায়েদ খান জয় পেলেও অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। রবিবার বাংলাদেশ শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ নিয়েছে। শপথ অনুষ্ঠানে প্রথমে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পড়ান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। এর পর নিয়মানুযায়ী নিপুণসহ অন্যদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন। কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে বিজয়ীরা শপথ নিলেও মিশা-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত কোনো সদস্য শপথ অনুষ্ঠানে ছিলেন না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ