ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • লতা মঙ্গেশকরের জন্য দুই হাত তুলে ‘দোয়া’ করলেন শাহরুখ খান!

    লতা মঙ্গেশকরের জন্য দুই হাত তুলে ‘দোয়া’ করলেন শাহরুখ খান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমির, বিদ্যা বালান, রণবীর কাপুররা পৌঁছেছিলেন লতাকে জীবনের শেষবার শ্রদ্ধার্ঘ্য জানাতে। এদিন দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। 

    মাদক মামলায় ছেলে আরিয়ানের গ্রেফতারি পর্বের সময় থেকেই লাইমলাইট থেকে দূরে থাকছেন শাহরুখ খান। ম্যানেজার পুনম দামানিয়ার সঙ্গে ‘সুরসম্রাজ্ঞী’কে শ্রদ্ধাজ্ঞলি দিলেন কিং খান।

    সোমবার ফুল দিয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন শাহরুখ। তারপর দু’হাত উপরে তুলে আল্লাহর কাছে লতার আত্মার শান্তি কামনা করেন। শাহরুখকের এই ‘দোয়া’ পড়ার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একই ফ্রেমে শাহরুখের ম্যানেজার পুনম দামানিয়াকে জোর হাতে প্রার্থনা করতে দেখা গেল। নেটিজেনরা ওই ছবি শেয়ার করে শাহরুখ খানকে প্রশংসায় ভাসাচ্ছেন। সবার মুখেই এক বুলি, ‘এটাই আমার দেশ, আমার ভারত’।  

    এক নেটিজেন তার ভার্চুয়াল টাইমলাইনে লিখেছেন, ‘একটাই তো মন খান সাহাব, আর কতবার জিতবেন?’

    লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানকে সৌজন্য বিনিময় করেছেন ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার। এছাড়াও ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকরের সঙ্গেও আলাপচারিতা করতে দেখা যায় শাহরুখকে।

    প্রসঙ্গত, করোনা পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হয়েছে এশিয়ার কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের। শনিবার রাতে মাল্টি অর্গান ফেইলিউর হয় তাঁর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ২৮ দিন ধরে ভর্তি ছিলেন 'কোকিলকন্ঠী'। করোনা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রোববার সকালে তিনি চলে যান না ফেরার দেশে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ