ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিপিএলে লুকিয়ে আইপিএলের চ্যালেঞ্জ

     বিপিএলে লুকিয়ে আইপিএলের চ্যালেঞ্জ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আইপিএল ১০ ফ্র্যাঞ্চাইজির এখন ব্যস্ত সময়। দেশি-বিদেশি ক্রিকেটারদের তালিকা করতে হচ্ছে ১২ ও ১৩ ফেব্রুয়ারির নিলাম থেকে পছন্দের খেলোয়াড় দলে টানতে। বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রস্তুত করতে ফ্র্যাঞ্চাইজিদের কাজ কিছুটা হলেও সহজ করে দিয়েছে বিপিএল। মঈন আলি, সুনিল নারিনকে রেখে দিয়েছে তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজি। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি মালিকরাও ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসিস, মজিব উর রহমান, সাকিব আল হাসানদের ওপর চোখ রাখছেন বিপিএলে তাদের মাঠের পারফরম্যান্স দেখে। তাই নিলাম তালিকায় থাকা ক্রিকেটাররা বিপিএলে নিজেদের মেলে ধরার চেষ্টা করছেন আইপিএল মাথায় রেখে। হোটেলের বায়োসিকিউর বাবলে সুশৃঙ্খল দিনযাপন করার পাশাপাশি বেশিরভাগই নিবিড় অনুশীলনে মগ্ন।

    কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলি চান বিপিএল দিয়ে আইপিএলের প্রস্তুতি সেরে রাখতে। সোজা কথায়, বিপিএলে খেলে আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন বিদেশিরা এবং এজন্য মাঠে ইনজুরিমুক্ত থাকতে তারা যেমন সতর্ক থাকছেন, তেমনি খাদ্যাভ্যাস এবং ট্রেনিংয়েও সচেতন থাকছেন।
     
    বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের পরিধি কিছুটা বাড়ানো হয়েছে। ১০ দল নিয়ে হবে ২০২২ সালের টুর্নামেন্ট। যে কারণে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশি ক্রিকেটারের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এবার ৭০ জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবেন আইপিএলে। তাই সাকিব, মুস্তাফিজ, মুজিব, ডু প্লেসিসদের দল পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। বিপিএলে ভালো করলে নিলামে দামও উঠতে পারে বেশ। শরিফুল ইসলাম, লিটন কুমার দাসকেও ভালো খেলার প্রেরণা জোগাবে আইপিএলের নিলাম।

    যদিও ১২ ও ১৩ ফেব্রুয়ারির নিলামের আগে খুব বেশি ম্যাচ নেই বিপিএলে। বড়জোর তিনটি করে ম্যাচ খেলতে পারবে দলগুলো। নিজেকে মেলে ধরার জন্য এক-দুটি ম্যাচজয়ী ইনিংসই যথেষ্ট। মঈন, নারিনদের দল নিশ্চিত থাকায় তাদের চ্যালেঞ্জ নেই। তবে তারা চেষ্টা করছেন ছন্দ নিয়ে সেখানে গিয়ে ফ্র্যাঞ্চাইজিদের হৃদয় জিতে নিতে। মঈন যেমন বললেন, 'এখানে ভালো করলে সব জায়গায় খেলতে পারবেন। বিশেষ করে স্পিনের বিপক্ষে। কারণ এই টুর্নামেন্টে স্পিনারের বৈচিত্র্য আছে। নিজের ফর্ম ধরে রাখা এবং আইপএলের প্রস্তুতি নেওয়ার জন্যই আমার এখানে আসা। আমি নিশ্চিত এটা আইপিএলে ভালো করতে সাহায্য করবে।'

    এবারের আইপিএলের নিলামের জন্য তালিকাভুক্ত করা হয়েছে ১৫টি দেশের ৫৯০ জন বিদেশি ক্রিকেটারকে। বঙ্গবন্ধু বিপিএলে খেলা বেশিরভাগ বিদেশির নাম রয়েছে সেখানে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের সাত থেকে আটজনের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দ্রে ফ্লেচার, উইল জ্যাক, বেনি হাওয়েলদের ভাগ্যের শিকে ছিঁড়তে পারে বিপিএল দিয়ে। এ তিন বিদেশি ব্যাটার নিয়মিতই রান করছেন। সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার ওপরের দিকে রয়েছেন তিনজনই। গেইল, ব্রাভো, ডু প্লেসিসের কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স না পেলেও নামের জোর কাজে দেবে।

    বোলিং বিভাগে ১১ উইকেট নিয়ে তালিকার শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজুর রহমান। বাঁহাতি স্পিনার সাকিবের ঝুলিতেও রয়েছে ১০টি উইকেট। অলরাউন্ডার ক্যাটাগরিতে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই। দুই লাখ ডলারের ভিত্তিমূল্যে নিলামের তালিকায় থাকায় সাকিব-মুস্তাফিজের ফোকাসেও জায়গা করে নিয়েছে আইপিএল। অনুশীলনে সাকিবের পরিশ্রম দেখলে সেটা বেশি বোঝা যায়। ব্যাটিং নিয়ে টানা কাজ করছেন তিনি। যদিও তার দলের দুই ওয়েস্ট ইন্ডিয়ান গেইল আর ব্রাভো অনুশীলন করেন না। সেদিক থেকে মুজিব উর রহমানের একাগ্রতা চোখে পড়ার মতো। নারিন, মঈন, ডু প্লেসিসরাও অনুশীলনে নিয়মিত। কারণ বিপিএল খেললেও তাদের চোখ রয়েছে আইপিএলে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ