ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তার সঙ্গীতে অমর : হাছান মাহমুদ

    সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তার সঙ্গীতে অমর : হাছান মাহমুদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তার সঙ্গীতের মাঝে অমর হয়ে থাকবেন।

    রবিবার সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লতা মঙ্গেশকরের (৯২) শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী এই প্রয়াত মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    তথ্যমন্ত্রী ড. হাছান তার শোক বার্তায় বলেন, ভারতের ৩৬টি আঞ্চলিক ও বিদেশি ভাষায় সঙ্গীতের একমাত্র রেকর্ডধারী সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের দশ সহস্রাধিক গান ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশসহ দেশে দেশে মানুষের হৃদয়ে চিরদিনের জন্য স্থান করে নিয়েছে। জীবনভর সঙ্গীত ও কণ্ঠ সাধনার যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা বিশ্বের সঙ্গীতজগতে বিরল। নিজ দেশ ও বিদেশের অসংখ্য পুরস্কার ও সম্মাননার চেয়েও মানুষের ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তার শিল্পীসত্তার মৃত্যু নেই, বলেন হাছান মাহমুদ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ