ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ভেন্টিলেশনে লতা মঙ্গেশকর

    ভেন্টিলেশনে লতা মঙ্গেশকর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৯২ বছরের গায়িকার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে আবারও ভেন্টিলেশনে রাখা হয়।

    চিকিৎসক জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা। বিভিন্ন থেরাপি চলছে তার।  

    পরিস্থিতির অবনতি হতেই বোন আশা ভোঁসলে, পরিচালক মধুর ভান্ডারকর এবং সুপ্রিয়া সুলে পৌঁছে গেছেন মুম্বাইয়ের ওই হাসপাতালে।

    হাসপাতালে গিয়ে আশা বলেন, দিদির শারীরিক অবস্থার যাতে উন্নতি হয়, তার জন্য আপনারা প্রার্থনা করুন।

    হাসপাতালে লতাকে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান, লতা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

    করোনায় আক্রান্ত হয়ে ১১ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় এশিয়া উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতাকে। সেখানে নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের এ গায়িকার।

    শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে। গায়িকার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতেই তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ