ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • পটুয়াখালীতে গরু চুরি ঠেকাতে তৎপর পুলিশ

    পটুয়াখালীতে গরু চুরি ঠেকাতে তৎপর পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে গরুচোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাঁধঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

    শুক্রবার রাতে পটুয়াখালী গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পটুয়াখালী টিমের উপ-পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এ সময় পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর বাদুরা বাঁধঘাট এলাকায় বিক্রির অপেক্ষায় থাকা একটি বাছুর ও একটি গাভীসহ মেহেদী হাসান (২৪) নামে এক চোরকে আটক করেন। মেহেদী পূর্ব হেতালিয়া এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। পরে মেহেদী হাসানের দেয়া তথ্যমতে গরুচোর চক্রের সঙ্গে জড়িত লিমন আকন (৩৮), মো. কামাল হোসেন গাজী (২৪), মো. কবির হোসেন ওরফে কসাই কবির (৪০), মো. স্বাধীন (২৮) ও মো. শাহিনকে (২২) গ্রেফতার করা হয়।

    ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতার চোর চক্রের সদস্যরা পটুয়াখালী ও এর আশপাশের জেলা থেকে গরু চুরি করে এনে বিক্রি করে এবং বিভিন্ন সময় জবাই করে মাংস বিক্রি করে। গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। শনিবার তাদের আদালতে হাজির করা হবে।

    পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, জেলায় গরুচুরি প্রতিরোধ করতে পুলিশ কাজ করছে। হাট বাজারের পাশাপাশি বিভিন্ন প্রবশে পথগুলোতে পুলিশের চেকপোস্ট কাজ করে। এরপরও বাজারে যেসব গরু জবাই করে মাংস বিক্রি হয়, সেসব গরু জবাই করার আগে ছবি তুলে রাখাসহ গরুর প্রকৃত মালিকের পরিচয় যাছাই করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ