ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ৮ ছক্কা হজম! আফ্রিদির লজ্জার রেকর্ড

    ৮ ছক্কা হজম! আফ্রিদির লজ্জার রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বল হাতে বেদম মার খেয়ে লজ্জার এক রেকর্ড গড়লেন ৪১ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বৃহস্পতিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ বল হাতে ৮ ছক্কা হজম করেন তিনি। ম্যাচটিতে আফ্রিদিরা হেরেছেন ৪৩ রানের বড় ব্যবধানে।

    আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২২৯ রান তোলে ইসলামাবাদ। এর মধ্যে আফ্রিদি একাই দিয়েছেন ৪ ওভারে ৬৭ রান! যা পিএসএলের ইতিহাসে এক ইনিংসে এটাই সর্বোচ্চ খরুচে বোলিংয়ের রেকর্ড। এতদিন এই 'রেকর্ড' ছিল পাকিস্তানের হয়ে ১টি করে টেস্ট ও ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনার জাফর গহরের। তিনি দিয়েছিলেন ৬৫ রান।

    পুরো ক্যারিয়ারে ছক্কা মারার জন্য খ্যাত আফ্রিদি নিজে ৮ ছক্কা হজম করেছেন, যার মধ্যে ৫টিই মেরেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খানের ছেলে আজম খান।  
    বিপুল রান দিলেও আফ্রিদি অবশ্য একটা উইকেটও পেয়েছেন। তবে পরে ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি তিনি। ৮ বলে ৪ রান করে আউট হন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ