ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

    ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
    কলাপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে সেভেনস্টার নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। শুক্রবার ভোররাতে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কে টিয়াখালী চৌরাস্তায় মাছবাজার সংলগ্ন এলাকায় পরিবহনটি খাদে পড়ে য়ায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩-১১) পরিবহনটি ভোরারাতে কুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে একটি দোকান ঘর চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ওই দোকান ঘরটি দুমরে মুচরে যায়।

    এসময় চালক আহত হন। তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে যাত্রী না থাকায় বড়ো ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।

    কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, কুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বাস খাদে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। বাসটিতে হেল্পার এবং চালক ছাড়া আর কেউ ছিলো কিনা আমরা খোঁজ নিয়ে দেখছি। তবে কেউ গুরুতর আহত হয়নি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ