ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিপিএল

    মাঠেই ধূমপানে মগ্ন শাহাজাদ

    মাঠেই ধূমপানে মগ্ন শাহাজাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খেলোয়াড়রা তরুণদের কাছে অনুকরণীয় নিঃসন্দেহে। তাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছুই। তবে আপনার কোনও প্রিয় ক্রিকেটারকে যদি মাঠেই ধূমপান করতে দেখেন তবে কী মনে আপনার?

    তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন মিনিস্টার ঢাকার উইকেট রক্ষক ও ওপেনার মোহাম্মাদ শাহাজাদ। বৃষ্টির কারণে মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে।


    এই সময়ে দুই দলের ক্রিকেটারদের কেউ ব্যাটিং অনুশীলন, কেউ বা ফুটবল নিয়ে গা গরমে ব্যস্ত ছিলেন। তবে শাহাজাদ ছিলেন অন্যদের থেকে আলাদা।

    ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে জাতীয় দলের দুই সতীর্থ ফজল হক ফারুকি ও কারিম জানাতের সঙ্গে আড্ডা দিতে দিতে ধূমপান করছিলেন। এ সময় শাহাজাদকে ধূমপান থেকে বিরত থাকতে ইশারা করতে দেখা যায় দলের কোচ মিজানুর রহমান বাবুল ও তামিম ইকবালকে।


    এই সময়ে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে ঢাকার সতীর্থ ফজল ফারুকিকে দেখা যায় শাহাজাদকে ড্রেসিং রুমের দিকে টেনে নিয়ে যেতে। যদিও মাঠের ভেতর এমন কিছু করা কখনোই আইন সম্মত নয়। তবে শাহাজাদকে টেনে ড্রেসিংরুমের দিকে নেয়ার সময় যে তিনি বেশ বিরক্ত হচ্ছিলেন সেটা দূর থেকেই বোঝা যাচ্ছিল।

    শাহাজাদের ধূমপান ইস্যুতে বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান বলেছেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সামাজিক দৃষ্টিকোণ থেকে। তাছাড়া সে একজন ক্রিকেটার, তার থেকে শেখার আছে তরুণদের। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ