ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • সুস্থ হয়ে মধ্যরাতে ঘরের বাইরে পরী-রাজ

     সুস্থ হয়ে মধ্যরাতে ঘরের বাইরে পরী-রাজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক রাজ বিয়ে করেছেন গত বছরের ১৭ অক্টোবর। তবে সেটা একটু গোপনে বৈকি। এরপর এ বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। নায়িকা পরী এখন অন্তঃসত্ত্বা।

    গতরাতে চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে শুধু তারিখ লিখেছেন (২-২-২২)। ছবি গুলোতে দেখতে পাওয়া যায়, স্বামী শরিফুল রাজকে নিয়ে মহাসড়কে তিনি। তাতে বোঝা যায়, কোথাও গেছেন তারা। সেই যাত্রার ছবিই এগুলো।


    ঠিক কোথায় গিয়েছেন তারা? এমন প্রশ্নে পরীম গণমাধ্যমে বলেন, ‘স্বামীকে নিয়ে মাওয়ায় গিয়েছি। অসুস্থ হওয়ার কারণে অনেক দিন ধরেই বাসায় ছিলাম। দম বন্ধ হয়ে আসছিল। হুট করে সিদ্ধান্ত হলো মাওয়া যাব। শুনে রাজও নেচে উঠল। পারিবারিক কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে চলে গেলাম মাওয়া।’

    প্রসঙ্গত, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোটির ওপরে ফলোয়ার রয়েছে তার। নিউজটি লেখার আগ পর্যন্ত তার পেজটিতে ফলোয়ার সংখ্যা ১ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৫৬ জন। আর এই জনপ্রিয়তা পাওয়ার একমাত্র কারণ হলো, তার সম্পর্কে জানা। অভিনয় থেকে শুরু করে গত বছর থেকেই পরীমণি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনয় জীবনে নতুন সিনেমার শুটিং আর ব্যক্তি জীবনে গ্রেপ্তার, আদালত, জেল খাটা থেকে শুরু করে অন্তঃসত্ত্বা, বিয়ের খবরে বেশ চাঙা রয়েছে বাংলাদেশের বিনোদন দুনিয়া।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ