ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আরামবাগের সাবেক সভাপতিকে আজীবন নিষিদ্ধ করলো ফিফা

    আরামবাগের সাবেক সভাপতিকে আজীবন নিষিদ্ধ করলো ফিফা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজকে ফুটবল অঙ্গন থেকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি।

    এবার ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই কর্মকর্তাকে বিশ্বব্যাপী আজীবন নিষিদ্ধ করেছে। পাশাপাশি আরও কর্মকর্তা, খেলোয়াড়দেরও বিভিন্ন মেয়াদে বিশ্বব্যাপী নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

    ফিফার ডিসিপ্লিনারি কমিটি বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়ে বাফুফেকে জানিয়ে দিয়েছে।

    ফিফার সিদ্ধান্তসমূহ-

    ১) আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এম. স্পোর্টসের স্বত্বাধিকারী মো. মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক টিম ম্যানেজার মো. গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ফিটনেস ট্রেইনার ভারতীয় নাগরিক মাইদুল ইসলাম শেখ এবং সাবেক এসিস্ট্যান্ট টিম ম্যানেজার মো.আরিফ হোসেনকে ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ হতে বিশ্বব্যাপী আজীবন নিষিদ্ধ।

    ২) আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক ফিজিও ভারতীয় নাগরিক সঞ্জয় বোস এবং সাবেক গেম এনালিস্ট/প্লেয়ার এজেন্ট ভারতীয় নাগরিক আজিজুল শেখকে ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ হতে আগামী ১০ বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ।

    ৩) আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক খেলোয়াড় আপেল মাহমুদকে, আবুল কাশেম মিলন, আল আমিন, মো. রকি, মো. জাহিদ হোসেন, কাজী রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান সৈকত, ওমর ফারুক, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ফাহাদ, মিরাজ মোল্লা ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ হতে আগামী ১ (এক) বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ।

    ৪) আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক খেলোয়াড় নাইজেরিয়ান নাগরিক চিজোবা ক্রিস্টোফার ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ থেকে আগামী ২ বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ।

    ৫) আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক খেলোয়াড় শামীম রেজা, অস্ট্রেলিয়ান নাগরিক স্মিথ ক্রিশ্চিয়ান ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ থেকে আগামী ৩ বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ