ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ‘দাদাগিরি’র ট্রফি জিতলেন ‘কাঁচা বাদাম কাকু’

    ‘দাদাগিরি’র ট্রফি জিতলেন ‘কাঁচা বাদাম কাকু’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ‘বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…’ এমনই কথায় ভুবন বাদ্যকরের গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেলিব্রিটি বনে গেছেন তিনি। এবার সেই ভাইরাল ‘বাদাম কাকু’ দাদাগিরির মঞ্চে বাজিমাত করেছেন। এক কথায়- তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন।

    ‘দাদাগিরি’র মঞ্চে প্রতিযোগিতায় নামার আগে ভুবনকে খেলার নিয়ম বুঝিয়ে দেওয়া হয়েছিল। গান, বাদাম ইত্যাদি বিষয়েই তাকে প্রশ্ন করা হয়েছিল। বাই ভেবেছিলেন তিনি হয়তো উত্তর দিতে পারবেন না। এখানেও সবাইকে চমকে দিয়েছেন বাদাম কাকু। নিজের প্রতিভায় সবাইকে হারিয়ে শেষ হাসি হেসেছেন ভুবনই। দাদা সৌরভ গাঙ্গুলির হাত থেকে যখন ট্রফি নিয়েছেন, তখন হাততালিতে ফেটে পড়ে প্রতিযোগিতার মঞ্চ।

    বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তার কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার দৌলতে তিনি রাতারাতি সেলিব্রিটি বনে গেছেন। আর তাই দাদাগিরির টিম পৌঁছে যায় বীরভূমের দুবরাজপুরে। গেল সোমবার (৩১ জানুয়ারি) বিশেষ এই পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।

    একসময় ভারতের ঝাড়খন্ড, বর্ধমান, ভীরভূমে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবন। গানের সুরে বিক্রি করতেন কাঁচা বাদাম। কিন্তু তার গাওয়া গান ভাইরাল হওয়ার পর এখন সেটি প্রায় বন্ধ। তাকে দেখলেই গান শোনানোর বায়না ধরে সবাই।

    এদিকে মাস দুয়েক আগে ‘বাদাম অফিশিয়াল’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে। এতে ভুবন বাদ্যকরকে চোখে সানগ্লাস দিয়ে র‌্যাপের তালে নেচে গানটি গাইতে দেখা গেছে। শুধু তাই নয়, এতে তার সঙ্গে একজন নারীও নেচেছেন, যা ভিডিওটির দর্শকের মাঝে বাড়তি বিনোদন জুগিয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ