ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ভিকি নয়, সালমানের সঙ্গে ভালোবাসা দিবস কাটাবেন ক্যাটরিনা!

     ভিকি নয়, সালমানের সঙ্গে ভালোবাসা দিবস কাটাবেন ক্যাটরিনা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে এক সময় সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা কাইফ। তাদের বিয়ের গুঞ্জনও ছড়িয়েছে অনেকবার। তবে সেই গুঞ্জনকে পেছনে ফেলে আরেক অভিনতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন এই অভিনেত্রী।  

    ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা। আসছে ১৪ ফেব্রুয়ারি হতে যাচ্ছে বিয়ের পর ক্যাটরিনার প্রথম ভালোবাসা দিবস। এ কারণেই ভক্তদের আগ্রহ এবারের ভালোবাসা দিবস কোথায় এবং কীভাবে কাটাবেন এই নব-দম্পতি?

    জানা গেছে, বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস স্বামী ভিকির সঙ্গে কাটাতে পারছেন না ক্যাটরিনা। বিশেষ এ দিনটি সাবেক প্রেমিক সালমানের সঙ্গেই কাটবে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার নায়িকার।  
    তবে তারা একান্তে সময় কাটাতে যাচ্ছেন না। চলতি মাসে ‘টাইগার থ্রি’র শেষ লটের শুটিংয়ের শিডিউল দিয়ে রেখেছেন সালমান খান ও ক্যাটরিনা। সেই মোতাবেক সিনেমাটির শুটিংয়ের ফাঁকেই ভালোবাসা দিবস কেটে যাবে এই দুই তারকার।  

    এ বিষয়ে আরও জানা যায়, শুটিং শুরুর পর টানা ১৫ দিন চলবে। ১২ বা ১৩ ফেব্রুয়ারি মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে উড়াল দেবেন সালমান ও ক্যাটরিনা। আর শুটিং শুরু হবে ১৪ ফেব্রুয়ারি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ