ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিশ্বকাপ খেলতে দুপুরে দেশ ছাড়বেন সালমা-জাহানারা

    বিশ্বকাপ খেলতে দুপুরে দেশ ছাড়বেন সালমা-জাহানারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ডে হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নিতে আজ (বৃহস্পতিবার) দুপুরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দেশ ছাড়বেন সালমা খাতুন, জাহানারা আলমরা। নারী দল ঢাকা ছেড়ে যাবে দুপুর ১.২০টায়।

    নারী বিভাগের অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলছিলেন, ‘আমাদের ফ্লাইট দুপুর ১.২০টায়। সিঙ্গাপুর এয়ারলাইন্স। ওখানে (নিউজিল্যান্ড) পৌঁছে ১০দিন কোয়ারেন্টাইন। তারপর অনুশীলন করতে পারবে। সাত দিন ছিল, পরে ১০দিন করেছে।’

    ৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা করে বাংলাদেশ দল সেখানে পৌঁছাবে ৪ ফেব্রুয়ারি। সেদিন থেকে শুরু কোয়ারেন্টাইন। ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি করোনাভাইরাস নেগেটিভ সাপেক্ষে মুক্ত হবেন বাঘিনীরা। এরপর চলবে কন্ডিশনিং ক্যাম্প। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্পের পর ২৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের অংশ হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

    আগামী মার্চ মাসে শুরু হবে নারীদের এই বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনীর পরের দিন অর্থাৎ ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জৌতির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।

    নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড-

    নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সুরাইয়া আজমিন।

    ট্রাভেলিং রিজার্ভ- সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ