ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গান গেয়ে ভাইরাল অপূর্ব

     গান গেয়ে ভাইরাল অপূর্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ছোট পর্দার সুপারস্টার তিনি। দীর্ঘ এক যুগ ধরে কাজ করছেন এই জগতে। দর্শকদের ভালোবাসায় ছুঁয়েছেন সফলতার আকাশ। তাইতো সারাবছর টিভি-অন্তর্জালে তার নাটক-টেলিফিল্মের ছড়াছড়ি। ‘বড় ছেলের’ দায়িত্ব বোঝাতে হোক কিংবা প্রেমিকাকে প্রেম নিবেদন সবকিছুতেই অনবদ্য তিনি। বলছি ছোটপর্দার রোমান্স কিং জিয়াউল ফারুক অপূর্বর কথা। 

    তবে শুধু অভিনয়ে নয় গানেও পটু এই জনপ্রিয় অভিনেতা। তার গাওয়া গান আগেও শ্রোতাপ্রিয় হয়েছে। দীর্ঘদিন পর আবারো কণ্ঠে গান তুলে রীতিমতো ভাইরাল হয়ে গেছেন তিনি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাকে একটি গান গাইতে দেখা যায়। গানটি জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকের টাইটেল সং। গান গাওয়ার পাশপাশি তিনি এ নাটকটিতে অভিনয়ও করেছেন।

    বর্তমানে অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ ব্যাপকভাবে লক্ষ করা যাচ্ছে। নাটক সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে নাটকটি নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে নাটকের প্রথম প্রমোশনাল ভিডিও ছাড়ার পর সবাই নাটকটি নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’র টাইটেল গান।

    ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটিতে আরো অভিনয় করেছেন কেয়া পায়েল, আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ। জাকারিয়া সৌখিন নিশ্চিত করলেন, নাটকটি আসছে ভালোবাসা দিবসের দিন। ‘সুলতান এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ