ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ৬০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রাক্তন ‘মিস ইউএসএ’র

    ৬০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রাক্তন ‘মিস ইউএসএ’র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ২০১৯ সালে ‘মিস ইউএসএ’র খেতাব জেতা চেসলি ক্রিস্ট আর নেই। মাত্র ৩০ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে গেল তার।

    ৬০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।  

    রোববার (৩০ জানুয়ারি) ঘটনাটি ঘটে। যে বিল্ডিং থেকে ক্রিস্ট ঝাঁপ দিয়েছেন, সেখানেই ৯ তলায় তিনি থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশ বিষয়টিকে আত্মহত্যা বলেই জানিয়েছে। তবে তার আত্মঘাতী হওয়ার কারণ এখনো জানা যায়নি।

    এদিকে, মৃত্যুর কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন ক্রিস্ট। লেখেন, ‘আজকের দিনটা আপনার জন্য শান্তি আর আরাম নিয়ে আসুক’। লেখাটিতে তার মানসিক অবসাদের ইঙ্গিত লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।  

    মিশিগানের জ্যাকশনে জন্ম নেওয়া এই সুন্দরীর বেড়ে ওঠা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। আইন নিয়ে পড়াশোনা শেষ করে প্র্যাকটিস করেছিলেন তিনি, পাশাপাশি মডেলিং, সঞ্চালনার কাজও চালিয়ে যাচ্ছিলেন।

    ২০১৯ সালে মিস নর্থ ক্যারোলিনার খেতাব জিতে সবার নজর কাড়েন ক্রিস্ট। এরপর ২০১৯ সালে মিস ইউএসএ-র খেতাব জিতে তাক লাগিয়ে দেন। মার্কিন এই সুন্দরীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার অনুরাগীরা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ