ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • আবারও ছোট পর্দায় জিৎ

    আবারও ছোট পর্দায় জিৎ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    টেলিভিশনে আবারও নতুন একটি নন-ফিকশন শো শুরু করতে চলেছেন টালিউড তারকা জিৎ। এবারের শো-টি তিনি করবেন স্টার জলসায়। কিছু দিন আগেই জ়ি বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসেবে মঞ্চ আলো করেছিলেন তিনি। সেই রিয়্যালিটি শো শেষ হয়ে গিয়েছে বেশ কিছু দিন আগেই।

    বাংলার এই দুই জনপ্রিয় চ্যানেলের প্রতিদ্বন্দ্বিতার কথা ইন্ডাস্ট্রিতে ব্যাপক। স্টার জলসাই প্রথম বার দেবকে নিয়ে আসে ছোট পর্দায়, ‘ডান্স ডান্স জুনিয়র’-এ বিচারক হিসেবে। অপর চ্যানেল স্টার জলসার দুটি রিয়্যালিটি শোতে দেখা গিয়েছিল জিৎ ও আবীরকে।

    জিৎ এবার যে নন-ফিকশন শো-টি করতে চলেছেন সেটি রোমান্স কেন্দ্রিক। সম্পূর্ণ অন্য ধরনের বলেই শোনা যাচ্ছে। টেলিভিশন এখন দর্শককে নতুন নতুন কনটেন্ট উপহার দিতে চাইছে তাদের ফিকশন এবং নন-ফিকশন শো উভয় ক্ষেত্রেই।

    বড় পর্দায় ইদানীং যেখানে ছবিমুক্তি ঘিরে ঘোরতর অনিশ্চয়তা, সেখানে ছোট পর্দায় রয়েছে বিরাট সংখ্যক দর্শকের উপস্থিতি।

    গত বছর মুক্তি পেয়েছিল জিতের ‘বাজি’। ছবিতে মিমির সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তার প্রযোজনা সংস্থা অবশ্য নতুন ছবি ‘আয় খুকু আয়’ প্রযোজনা করছে। জিৎ অভিনীত ‘রাবণ’ মুক্তি পাবে এ বছর ঈদে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ