ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আইপিএল নিলামে এবার ভুটানের ক্রিকেটার

    আইপিএল নিলামে এবার ভুটানের ক্রিকেটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১০ দলের অংশগ্রহণে হবে এবারের আইপিএল। ভারতের এই টি-টোয়েন্টি লিগের ১৫তম আসরে নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে। তার আগেই প্রতিটি দল তিনজন করে তারকা ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পাচ্ছে।

    আইপিএলের নিলামে এবার নাম উঠল ভুটানের এক ক্রিকেটারের।  হিমালয়ের পাদদেশের এই ক্রিকেটারের নাম মিকিও দর্জি।

    অবশ্য এ খবরেই আইপিএল মঞ্চে নামার স্বপ্ন বোনার সুযোগ নেই মিকির।  নিলামে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটারের তালিকা তার নাম রয়েছে।  নিলাম শুরুর আগে এই তালিকা ছেঁটে ছোট করা হবে, ভাগ্য সুপ্রসন্ন না হলে বাদ পড়ে যেতে পারেন এই ভুটানি ক্রিকেটার।

    বিষয়টি জানা মিকি দর্জির। আইপিএল নিলামে সুযোগ পাওয়ার সুখবরে এরই মধ্যে ভারতের সাবেক অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের তারকা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন মিকি।  ভারতের সাবেক অধিনায়ক তার সঙ্গে ছবি তুলেছেন।  দিয়েছেন পরামর্শও।

    ধোনি তাকে বলেছেন, ‘আনন্দময় চিত্তে থাকো, ফলের দিকে না তাকিয়ে নিজের কাজটা করে যাও। আনন্দের সঙ্গে ক্রিকেট খেলে যাও।’

    এসব তথ্য জানিয়ে নিজের ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিকি দর্জি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ