ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • স্বামী-স্ত্রীর মত মিশা সওদাগর ও জায়েদ খান! নির্বাচন শেষে বিস্ফোরক মন্তব্য

    স্বামী-স্ত্রীর মত মিশা সওদাগর ও জায়েদ খান! নির্বাচন শেষে বিস্ফোরক মন্তব্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শিল্পী সমিতির নির্বাচনে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি ভোট পেয়েছেন ১৯১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তিনি পেয়েছেন ১৭৬ ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। চিত্রনায়ক জায়েদ খান খানের কাছে ১৩ ভোটে হেরে যান নিপুণ।

    জয়ের পর শনিবার (২৯জানুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে এসে তিনি বললেন, ‘আমি জয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না। আমার সভাপতি মিশা সওদাগর ভাই পরাজিত হয়েছেন। ওনার জন্য আমার মন খারাপ। কারণ আমরা বিগত চার বছর স্বামী- স্ত্রীর মতো ছিলাম।’

    শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। ২০২২-২৪ মেয়াদি এই নির্বাচনে সভাপতি পদে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়া কাঞ্চনের কাছে ৫৩ ভোটে পরাজিত হয়েছেন মিশা সওদাগর।

    অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নিপুনের হারিয়ে জিতেছেন জায়েদ খান। কিন্তু জয়ী হলেও মন খারাপ তার। সেটা তার প্যানেলের সভাপতি মিশা সওদাগরের জন্য।

    জায়েদ খান বলেন, ‘মিশা সওদাগরের সঙ্গে আমার চার বছরের যাত্রা। এই চার বছর মিশা ভাই আর আমি স্বামী স্ত্রীর মতো ছিলাম। আমার আর তার মধ্য দারুণ বোঝাপড়া। আমরা একে অপরের কাজের পাল্‌সটা বুঝতে পারি। তার জন্য খুবই মন খারাপ আমার।’

    এদিকে বেশ কিছু ভোট বাতিল হওয়ায় পরাজিত প্রার্থী নিপুন আবার ভোট গণনার জন্য আপিল করেছেন। সেই সঙ্গে দাবি করেছেন, প্রশাসন ভোটে অসহযোগিতামূলক আচরণ করেছে।

    এমন দাবির বিষয়ে জায়েদ বলেন, ‘ভোটের পর পরাজিত হলে এমন অনেক কথা উঠে। এগুলো নিয়ে আমি ভাবছি না। নিয়ম অনুযায়ী এগুলো সুরাহা হবে। তবে খুব সুষ্ঠুভাবে ভোট হয়েছে। ভোটের পরিবেশ নিয়ে সব শিল্পীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

    শনিবার ভোরে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তিনি জানান, ভোট বাতিল হয়েছে ১০টি।

    সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল (২১৯) ও মাসুম পারভেজ রুবেল (১৯১)। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাইমন সাদিক (২১২)। সাংগঠনিক সম্পাদক পদে শাহানুর (১৮৪) ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী (২০৫) জয়ী হয়েছেন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন (২০৩) জয়ী হয়েছেন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জয়ী হয়েছেন আরমান (২৩২) এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আজাদ খান (১৯৩)।

    এ ছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা সুলতানা (২২৫), রোজিনা (১৮৫), অরুণা বিশ্বাস (১৯২), সুচরিতা (২০১), আলীরাজ (২০৩), মৌসুমী (২২৫), চুন্নু (২২০) আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস (২৪০), কেয়া (২১২), জেসমিন (২০৮) ও অমিত হাসান (২১৭)।

    নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। কমিশনের দু’জন সদস্য হলেন, জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আর মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন আপিল বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ