ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে সিপিপি উপসচিব

    স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে সিপিপি উপসচিব
    সিপিপি উপসচিবকে শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় প্রস্তুতি সিপিপি’র সেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন ঘূর্নিঝড় প্রস্তুতি সিপিপির পরিচালক উপ-সচিব আহমাদুল হক। শনিবার সকালে তিনি উপজেলা পরিষদের হল রুমে প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন ও নতুন নারী সেচ্ছাসেবকদের মাঝে পার্সোনাল গিয়ার বিতরন করেন।

    এ সময় ঘূর্নিঝড় প্রস্তুতি সিপিপি’র সহকারি পরিচালক ও উপজেলা কর্মকর্তা মো.আসাদ উজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির, সিপিপি’র উপজেলা টিম লিডার মো মোতালেব হাওলাদার, ইউনিয়ন টিম লিডার এস এম মোশারফ হোসেন মিন্টু, সোহেল গাজী, মিজানুর রহমান বুলেট, ফোরকান প্যাদাসহ বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

    ঘূর্নিঝড় প্রস্তুতি সিপিপি’র সহকারি পরিচালক ও উপজেলা কর্মকর্তা মো.আসাদ উজ্জামান খান বলেন, এ উপজেলায় নতুন করে ৭৯০ জন নারী স্বেচ্ছা সেবকদেরকে এ সরঞ্জাম তুলে দেয়া হয়েছে। এছাড়া সিপিপি’র ৫০ বছরপূর্তী উপলক্ষে টিম লিডারদের মাধ্যমে উপজেলার সকল স্বেচ্ছা সেবককর্মীদের মঝে ক্যাপ বিতরন করা হয়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ