ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বাউফলে কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

    বাউফলে কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হামলা, মারধর ও হুমকির অভিযোগ এনে পটুয়াখালীর বাউফল পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মো. নজরুল ইসলাম খান নামে ৯ নং ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থী। শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

    তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিবাচনী উঠান বৈঠক চলছিল। ওই সময় প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের মো. আল মামুন আকন ও তাঁর সমর্থকেরা বোমা ফাটিয়ে তাঁর (নজরুল) সভায় হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয় এবং তাঁর নেতাকর্মীদের মারধর ও হুমকি দেয়। নির্বাচনী পরিবেশ না থাকায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

    এ বিষয়ে আল মামুন বলেন,‘তিনি ও তাঁর নেতাকর্মীরা হামলা করেননি। নজরুল ইসলামের সমর্থকেরা তাঁর (আল মামুন) ওপর হামলা চালিয়ে তাঁকেসহ  তাঁর অনেক নেতাকর্মীকে আহত করেছেন।

    তফসিল অনুযায়ি, ৩১ জানুয়ারি (সোমবার) নির্বাচণের দিন ধার্য রয়েছে।

     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ