ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • জাহানারাকে নিয়ে‍ই বিশ্বকাপে বাংলাদেশ দল

    জাহানারাকে নিয়ে‍ই বিশ্বকাপে বাংলাদেশ দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের দলে রাখা হয়নি দলের অন্যতম পেসার জাহানারা আলমকে। তাতে বেশ সমালোচনার মুখে পড়তে হয় নারী দলের নির্বাচকদের। বলা হয়েছিল শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের জন্য দলের বাইরে রাখা হয়েছে জাহানারাকে।

    তবে মাস পার হতেই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে জায়গা হয়েছে জাহানারার। আগামী মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপের দল দেওয়া হয়েছে শুক্রবার রাতে।

    নিগার সুলতানা জৈতিকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। আজ শনিবার থেকে মিরপুরের একাডেমি মাঠে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে নিগার-জাহানারারা। আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে বিশ্বকাপের লড়াই।

    এর আগে বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই শেষে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

    ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমি ছন্দা, সানজিদা আক্তার মেঘলা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ