ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ‘চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান’

    ‘চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করেছেন বলে অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে।

    চাদরের নিচে থেকে ভোট চাওয়ার সময় টাকা দিচ্ছেন জায়েদ, এমন অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় প্যানেলের সদস্য চিত্রনায়িকা নিপুণ।

    শুক্রবার দুপুরে সাংবাদিকদের ডেকে নিপুণ অভিযোগ করেন, ‘আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশ পথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। জায়েদ চাদর পরে এসেছেন এবং ভোটারদের কাছে গিয়ে চাদরের তল দিয়ে টাকা ধরিয়ে দিচ্ছেন। আমি কাছে গেলে তিনি দ্রুত কয়েকবার জায়গা থেকে সরে যান। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। বারবার অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না। এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই তো নিষেধ৷ এরা ভোট চাইছে, টাকাও দিচ্ছে৷ আমিও এখন নিয়ম ভঙ্গ করে এখানে দাঁড়িয়ে থাকব। ভোট চাইব। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে।

    নিপুণের এসব অভিযোগের সময় পাশেই দাঁড়িয়েছিলেন জায়েদ খান। শুধু নিপুণই নন, কাঞ্চন-নিপুণ প্যানেলের অন্যান্য সদস্যদেরও একই অভিযোগ।

    প্যানেলের সদস্যপদ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমিও দেখেছি জায়েদ ও তার কয়েকজন কর্মী ভোটারদের আড়ালে নিয়ে কথা বলছে। শিল্পীদের নির্বাচনে এটা আশা করা যায় না।

    এদিকে এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়ক জায়েদ খান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ