ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাউফলে মোটরচাইকেল চালককে হত্যাচেষ্টা

    বাউফলে মোটরচাইকেল চালককে হত্যাচেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে মো. জহির (৩৩) নামে এক যুবককে কুপিয়ে ও হাতুরিপেটা করে গুরুতর জখম করা হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    জহির পূর্ব নওমালা গ্রামের বাসিন্দা মো. সেকান্দার আলী সিকদারের ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আজ রাতে বাবুর হাট এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন জহির। রাত আটটার দিকে স্থানীয় মো. মাসুদ সিকদারের (৩২) নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল এসে জহিরকে ঘেরাও করে ফেলে এবং তাঁকে (জহির) এলোপাতাড়ি কুপিয়ে মাটিতে ফেলে হাত-পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশে হাতুড়িপেটা করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে (জহির) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা মো. তাসিফুল ইসলাম বলেন,‘তাঁর শরীরের বিভিন্ন অংশে কোপের দাগ রয়েছে এবং হাত-পাসহ বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়েছে। অবস্থা খুবই গুরুতর হওয়ায় এক্সরে করানো সম্ভব হয়নি। তবে বাঁ হাত ও দুই পায়ের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

    আহত ব্যক্তির স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,দীর্ঘদিন ধরে পূর্ব নওমালা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মো. মাসুদ সিকদারের সঙ্গে একই গ্রামের জহিরের পূর্ব বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে জহিরের ওপর হামলা চালানো হয়েছে।

    এ বিষয়ে মাসুদ সিকদারের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা স্বীকার করে বলেন,‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ