ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • হাসপাতালে পরীমণি

     হাসপাতালে পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অসুস্থ হয়ে পড়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন।

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই।


    জানা গেছে, গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গাজীপুরের শালনায় গিয়েছিলেন পরীমণি। বুধবার সকাল থেকেই শুটিং শুরুর কথা থাকলেও এর আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে করোনার উপসর্গ তথা জ্বর, কাশি দেখা দেয়।

    ‘মা’ সিনেমাটি নির্মামাতা অরণ্য আনোয়ার গণমাধ্যমকে বলেন, পরীর এমন অবস্থা দেখে বুধবার সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। কিন্তু পরী একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোরের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ