ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • হাসপাতালে কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়

     হাসপাতালে কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। ফুসফুসে সংক্রমনের কারণে শ্বাসকষ্টে ভুগছেন এই কিংবদন্তি গায়িকা। জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় করোনা পরীক্ষা করা হয়। তবে এখনও রিপোর্ট হাতে আসেনি।

    জানা যায়, গেলো বুধবার (২৬ জানুয়ারি) রাত থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর আজ বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে উডবার্নের ১০৩ নম্বর কেবিনে ভর্তি আছেন তিনি।


    ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোন করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় গায়িকাকে। এই কিংবদন্তির জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড।

    এর আগে গেলো মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রত্যাখ্যান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রবীণ এই শিল্পী ১৯৭১ সালে ‘জয় জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ সিনেমায় গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাকে ২০১১ সালে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ