ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • করোনায় আক্রান্ত দক্ষিণী তারকা চিরঞ্জীবী

    করোনায় আক্রান্ত দক্ষিণী তারকা চিরঞ্জীবী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনায় আক্রান্ত ভারতের দক্ষিণী ছবির প্রথম সারির তারকা চিরঞ্জীবী।

    বুধবার দেশটির প্রজাতন্ত্র দিবসের সকালে টুইট করে এ কথা নিজে জানিয়েছেন এ অভিনেতা।খবর আনন্দবাজার পত্রিকার।

    বুধবার টুইটে এ অভিনেতা লেখেন, ‘আমার শরীরে করোনার মৃদু উপসর্গ। অস্বস্তি শুরু হতেই পরীক্ষা করিয়েছিলাম। ফলাফল ইতিবাচক এসেছে।’

    আপাতত চিরঞ্জীবী নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। একইসঙ্গে তার অনুরোধ, গত কয়েক দিন ধরে যারা তার সংস্পর্শে এসেছেন তারাও যেন কোভিড পরীক্ষা করিয়ে নেন।

    চিরঞ্জীবীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন তার অনুরাগীরা। ভক্তরা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে পাল্টা টুইট করেছেন।

    প্রযোজক শ্রীনিবাস কুমার লিখেছেন, আপনি এখনও দক্ষিণী বিনোদন দুনিয়ার একছত্র অধিপতি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

    ছবির বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা তাকে শুভেচ্ছা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    চিরঞ্জীবী বর্তমানে পরিচালক কোরাতলা শিবার ‘আচার্য’র মুক্তির জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। এই ছবিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ