ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বাউফলে মাছ ধরার ট্রলারের ইঞ্জিনে লুঙ্গি পেঁচিয়ে জেলের মৃত্যু

     বাউফলে মাছ ধরার ট্রলারের ইঞ্জিনে লুঙ্গি পেঁচিয়ে জেলের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিনে লুঙ্গি পেঁচিয়ে মো. শামীম হোসেন (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

    বুধবার সকালে তেঁতুলিয়া নদীর বাদামতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। শামীম কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের বাসিন্দা মো. দুলাল মিয়ার ছেলে।

    স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,আজ সকালে নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন শামীম। সকাল পৌনে সাতটার দিকে তেঁতুলিয়া নদীর বাদামতলী এলাকায় নোঙর করে রাখা ট্রলারের ইঞ্জিন চালু করার সময় শামীমের পরিধেয় লুঙ্গি ইঞ্জিনের চাকায় পেঁচিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  

    কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি)  সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন ওরফে লাভলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন,‘তাঁর আয়ের ওপর নির্ভরশীল ছিল স্ত্রী, তিন শিশু সন্তানসহ পাঁচ সদস্যের সংসার। তাঁদের অবস্থা এখন কেমন হবে?’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ