ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • শ্রেয়া-সুনিধিদের প্রতিটি গানের পারিশ্রমিক কত?

     শ্রেয়া-সুনিধিদের প্রতিটি গানের পারিশ্রমিক কত?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রেয়া-সুনিধিদের প্রতিটি গানের পারিশ্রমিক কত?শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, সুনিধি চৌহান, নেহা কাক্কার
    বলিউডের তারকাদের নানা বিষয় খবরে প্রকাশ হয়। ভক্তরাও এসব বিষয় জানতে বেশ আগ্রহী।

    চলুন আজ জেনে নেওয়া যাক বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পীদের পারিশ্রমিক কত?

    বলিউডে অনেক কথাই হাওয়ায় ভাসে, যা পরবর্তীতে সত্যি হয়। তেমনই নিজেদের পারিশ্রমিক নিয়ে মুখ খুলেননা বলিউডের সংগীতশিল্পীরা। তবে ভারতীয় সংবাদমাধ্যমে সূত্রের বরাদে উঠে আসে তাদের পারিশ্রমিকের বিষয়টি।  

    সূত্র বলছে বর্তমান সময়ের বলিউডের গায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল। ভারতীয় বাঙালি এই গায়িকা নাকি প্রতি গানের জন্য ২৫ থেকে ২৭ লাখ ভারতীয় রুপি নিয়ে থাকেন।  

    শ্রোতাপ্রিয় গায়িকা সুনিধি চৌহান প্রতিটি গানের জন্য আনুমানিক ১১ থেকে ১৫ লাখ রুপি পারিশ্রমিক নেন। এ সময়ের আরেক জনপ্রিয় গায়িকা নেহা কাক্কারের প্রতি গানের পারিশ্রমিক ১৫ থেকে ১৮ লাখ রুপি।  

    বলিউডের আরেক বাঙালি গায়ক অরিজিৎ সিং বর্তমান সময়ে তুমুল জনপ্রিয়। এই গায়ক তার প্রতিটি গানের জন্য ১৮ থেকে ২০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। র‍্যাপার বাদশাও নাকি অরিজিতের সমান পারিশ্রমিক নেন।

    অন্যদিকে বলিউডের গায়ক, সুরকার এবং গীতিকার মিকা সিং ইতোমধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এই তারকা নাকি তার একটি গানের জন্য পারিশ্রমিক নেন ২০ থেকে ২২ লাখ রুপি।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ