ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ফারহানের নতুন সিনেমা ছাড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া?

    ফারহানের নতুন সিনেমা ছাড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রিয়াঙ্কা চোপড়ার মা হওয়ার খবর একদিকে যেমন বইছে খুশির হাওয়া অন্যদিকে কেউ কেউ আবার পড়েছেন দুশ্চিন্তায়। এই দুশ্চিন্তায় পড়াদের মধ্যে রয়েছেন যোজক জুটি ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। 

    কারণ, ফারহান-রীতেশের আগামী ছবি ‘জি লে জারা’ থেকে প্রিয়াঙ্কা সরে দাঁড়াতে চান বলে গুঞ্জন রয়েছে।  

    জনপ্রিয় সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ধাঁচে এ বার তিন বান্ধবীর রোড-ট্রিপের কাহিনি ‘জি লে জরা’ নিয়ে আসার কথা ছিল ফারহান-রীতেশ জুটির। ছবিতে তিন মুখ্য চরিত্রে বাছাই করা হয়েছিল আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কাকে। 

    তবে শোনা যাচ্ছে, আপাতত মেয়েকেই সবচেয়ে বেশি সময় দিতে চাইছেন ‘পিগি চপস’। সে কারণেই নাকি তিনি এই ছবিটি ছাড়তে চাইছেন। ইতোমধ্যেই নাকি ফারহান ও রীতেশকে তার বদলে অন্য অভিনেত্রী খুঁজে নেওয়ার আর্জিও জানিয়েছেন প্রিয়াঙ্কা। 

    আবার ফারহান-রীতেশই এ সিনেমাতে প্রিয়াঙ্কাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেনও বলেও খবর রটেছে। তাদের আশঙ্কা, মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শ্যুটে হয়তো ঠিক মতো সময় দিতে পারবেন না ‘পি সি’।  

    গেল শনিবার তাঁদের কন্যাসন্তানের জন্মের খবর জানান নিক জোনাস ও প্রিয়াঙ্কা। সারোগেসির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে জন্ম হয় ‘নিয়ঙ্কা’র মেয়ের। নির্দিষ্ট সময়ের ১২ সপ্তাহ আগেই জন্ম হওয়ায় আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে নবজাতককে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ