ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • অবসরের সিদ্ধান্ত নিয়ে আফসোস হচ্ছে সানিয়ার

     অবসরের সিদ্ধান্ত নিয়ে আফসোস হচ্ছে সানিয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    গেল সপ্তাহে নারী দ্বৈতের ম্যাচে হারের পরই জানিয়েছিলেন সিদ্ধান্তটা। বলেছিলেন, চলতি মৌসুম শেষেই আর টেনিস কোর্টে দেখা যাবে না তাকে। তবে তার এক সপ্তাহ পরই সেই সিদ্ধান্ত নিয়ে আফসোস ঝরে পড়ল তার কণ্ঠে। এরপর থেকেই স্থানীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, অবসরের সিদ্ধান্ত তুলে নিয়ে খেলা চালিয়ে যেতে পারেন তিনি!

    মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসেও হেরে বসেন সানিয়া। তখনই ধরে নেওয়া হয়েছিল, শেষ বারের শেষ বারের মতো মেলবোর্ন পার্কে দেখা গেল তাঁকে। মিশ্র দ্বৈত বিভাগের কোয়ার্টার ফাইনালে সানিয়া এবং রাজীব রাম ৪-৬, ৬-৭ (৫-৭) হেরে যান অস্ট্রেলীয় জুটি জেসন কুবলার এবং জেমি ফার্লিসের কাছে।

    সানিয়া গেল সপ্তাহেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, ২০২২-ই তার শেষ বছর হতে চলেছে। এরপর আর টেনিস র‍্যাকেট হাতে খেলোয়াড় হিসেবে দেখা যাবে না তাকে।  

    তবে এই ম্যাচের পরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সানিয়া জানালেন তার আফসোসের কথা। বললেন, ‘সত্যি বলতে আমার মনে হচ্ছে, খুব দ্রুত, খুব তাড়াহুড়ো করে ঘোষণাটা দিয়ে ফেলেছি। আমার এখন আফসোসই হচ্ছে। সবাই এখন এই ব্যাপারটা নিয়েই আমার কাছে জানতে চাইছে।’ 

    তবে অবসরের ঘোষণা দিলেও সেই ভাবনা মাথায় নেই তার, জানালেন সানিয়া। বললেন, ‘ম্যাচ জিততেই আমি টেনিস খেলছি। যত দিন খেলব, এ ভাবেই জেতার জন্যই খেলব। আপনারা আমাকে অনেক দিন ধরে চেনেন। এমন নয় যে, অবসরের কথা মাথায় নিয়ে আমি খেলছি। আমি টেনিস উপভোগ করি, তাই খেলছি।’

    সানিয়ার ‘আফসোসের’ কথার পর থেকেই অবসরের ঘোষণা তুলে নেওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সে নিয়েও ভক্তদের ধোঁয়াশাতেই রাখলেন তিনি। বললেন, ‘বছরের শেষে কী ঘটতে চলেছে, তা নিয়ে ভাবতে চাই না। আমি এখনও জিততে চাই। যেখানে যা টুর্নামেন্ট খেলব, জিততে চাই।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ